
সেলিম মাহবুব,ছাতকঃ
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করব বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ অনুষ্টিত হয়েছে।
সোমবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন’র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক ইনস্ট্রাকটর লিপি আচার্য্যর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, প্রজীপ কর্মকর্তা প্রণব লাল দাস, ভাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রইছ মিয়া, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ জাহানারা বেগম, জেসমিন আক্তার সহ গণমাধ্যম কর্মী ও মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, “কন্যা শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। বাল্যবিয়ে রোধ করে তাদের সুশিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও সুসংগঠিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে কলেজ রোড পর্যন্ত সড়ক প্রদক্ষিণ শেষে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
Leave a Reply