
সৈয়দ মুনিরুল হক নোবেল:
জামানার মহা ইমাম বিশ্বওলী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (রহ.)-এর আধ্যাত্মিক প্রতিনিধি ও জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশক্রমে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৭ উপলক্ষে জামালপুরে এক আজিমুশ্বান দাওয়াতী ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বাদ এশা জামালপুর পৌর এলাকার বগাবাইদ মসজিদ-এ-খাজাবাবা ফরিদপুরী (রহ.) কমপ্লেক্সে জামালপুর সদর উপজেলা জাকের পার্টি ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইসলামী জলসার আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. আসাদুজ্জামান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. শাহজাহান আলী ঠিকাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল।
জলসায় ওয়াজ ও নসিহত পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব জাকের মঞ্জিল বাইশরশি পাক দরবার শরীফের খাদেম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোশারফ হোসেন তমিজ গাজীপুরী
এবং হাফেজ হযরত মাওলানা জমশেদ আলী হাসান।
বক্তারা ইসলামের আদর্শ অনুসরণ, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করার গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা ইসলামী আলোচনা ও নসিহত শ্রবণ করেন।
জলসার শেষ পর্যায়ে জিকির আযকার, মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুমিন মুসলমানদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply