
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ক্রীড়াপ্রেমীদের আনন্দে মাতাতে আগামী ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে টিভি এন্ড ছাগল মিডবার ফুটবল টুর্নামেন্ট। উপজেলার পূর্ব ঘোলসা জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, নতুন প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা এবং যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
টুর্নামেন্টে সভাপতিত্ব করবেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম।
এ আয়োজনে প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করবেন কুয়েতপ্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হামিদুর রশীদ। দ্বিতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করবেন কাতারপ্রবাসী রেজাউল করিম। এছাড়া প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিয়ে সহযোগিতা করবেন ওমানপ্রবাসী মুজিবুর রহমান।
প্রবাসীদের এমন সহযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের এই উদ্যোগের মাধ্যমে তরুণ খেলোয়াড়রা উৎসাহিত হবেন এবং এলাকায় খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম। তাই এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে পূর্ব ঘোলসাসহ আশপাশের এলাকার তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
টুর্নামেন্টের নির্দিষ্ট উদ্বোধনের তারিখ, খেলার মাঠ, অংশগ্রহণকারী দলের সংখ্যা ও বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে আশা করা যাচ্ছে।
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই সম্প্রীতি—মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
Leave a Reply