
ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শপথ নিলেন পাঁচ শতাধিক তরুন যুবক।
ঐতিহ্যবাহী আনারপুরা খেলার মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ৩য় ম্যাচ এর মধ্যভাগে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, আনারপুরা ফুটবল ফেডারেশনের প্রধান পৃষ্টপোষক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মুহাম্মদ মাসুদ ফারুক এই ৫০০ যুবককে শপথ পড়ান।উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিঃ কাউসার আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় আজকের খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল রীমু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির শিকদার, মহিউদ্দিন আহমেদ,উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম মিন্টু।
জানা যায়,স্থানীয় যুব সমাজকে মাদক মুক্ত করতে এই টুর্নামেন্ট এর আয়োজন করে আনারপুরা ফুটবল ফেডারেশন,তাঁরা ইতিমধ্যে গ্রামকে মাদক মুক্ত ঘোষণা করেন এবং মাদকের বিরুদ্ধে আন্দোলন ঘরে তোলেন যা ক্রমশ উপজেলা ব্যাপী ছড়িয়ে পড়ছে।
Leave a Reply