
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং সমবায় কার্যালয়ের উদ্যোগে “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”এই পতিপাদ্য সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
রবিবার( ৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায়ীদের বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ মিলন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, বিআরডিবি’র চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সমবায়ী নিজাম উদ্দিন, জিয়াউর রহমান, সাকির মিয়া, হোসেন আহমদ, দিলোয়ার হোসেন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রেদোয়ান আহমদ ও গীতাপাঠ করেন রজত কান্তি দাস। র্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply