
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (সচিব) মোহাম্মদ বাবুল মিঞা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে পৌঁছে নতুন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় প্রকল্পের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির যুগ্ম সচিব ও পরিচালক (বাণিজ্যিক) মনিরুজ্জামান, যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) কামরুজ্জামান, যুগ্ম সচিব ও পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) খায়রুজ্জামান এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) গাজী সাহিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক (পিডি) আব্দুর রহমান, ফ্যাক্টরি হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান, বিভাগীয় প্রধান (বাণিজ্যিক) দীপা চক্রবর্তী, বিভাগীয় প্রধান (উৎপাদন) পংকজ কান্তি দত্ত, উপব্যবস্থাপক (বাণিজ্যিক) আল মামুন, উপব্যবস্থাপক (প্রশাসন) রাজীব কুমার পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ বি-৮০-এর সভাপতি জাবেদ কাওছার, সাধারণ সম্পাদক মো. শফি উদ্দিন, সিসিইউ ইনস্টিটিউটের সাবেক সভাপতি রেজাউল করিম জনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply