1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ  কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  ¿Vale la pena el casino en Apuestas Mundial de Fútbol 2026 Argentina? Descubre la ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ 

নাটোরে গণধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩০৫ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রামে এক নারীকে জোরপূর্বক গণধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি মো. নয়নকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৬ মে) রাত ৯টার দিকে উপজেলার বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া এলাকার খেজুরতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় ৷ আজ সোমবার (২৭ মে) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামি মো. নয়ন বড়াইগ্রাম উপজেলার একই এলাকার মো. রায়হানের ছেলে। র‌্যাব নাটোর-৫ জানান, গত ১৮ মে ভুক্তভোগী অভিমান করে নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য একটি বাসে উঠেন। পরে ঢাকা পৌঁছানোর পর ভুক্তভোগী তার ভুল বুঝতে পেরে পুনরায় বাড়ি ফেরার জন্য ওই বাসে উঠে। এ সময় বাসে ২ নম্বর আসামি মো. ফরিদুলের (২৮) সঙ্গে তার পরিচয় হয়। এবং রাত ১১টার সে বাস থেকে বনপাড়া বাইপাস নামে। পরে ২ নম্বর আসামি তাকে বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া এলাকার একটি ভুট্টাখেতের মধ্য নিয়ে যায়। সেখানে মামলার প্রধান আসামি মো. নয়নসহ (২৮) অন্য সহযোগী আসামিরা ভুক্তভোগীকে জোরপূর্বক গণধর্ষণ করে ভুট্টাখেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ১৯ মে বড়াইগ্রাম থানায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি গণধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। র‌্যাব আরও জানান, মামলার তদন্তকারী অফিসার আসামিদের গ্রেফতারের জন্য সিপিসি-২, নাটোর র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করে বড়াই গ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া এলাকার খেজুরতলা মোড় থেকে মামলার পলাতক প্রধান আসামি মো. নয়নকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করা হয়। আসামিকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com