1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
“ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার করে-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ  হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গ্রামীণ অবকাঠামো গম প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মানে আভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ওই রাস্তার নির্মান ব্যয় ধরা হয়েছে ৭.৬৩৬ মেট্রিক টন গম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘাগটিয়া পূর্বপাড়া গ্রামের মনিরের বাড়ি হতে মাসুদের বাড়ি পর্যন্ত ৩’শ ৫০ ফিট ইট সলিংয়ের রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মারফত মেম্বারের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই রাস্তায় ব্যবহৃত ইট গুলোর বেশির ভাগই প্রকৃত নিম্নমানের ইট। যা সাধারণ ভ্যানের চাকার চাপেই ভেঙে যাচ্ছে। স্থানীয়দের বাধা উপেক্ষা করে ওই রাস্তার সলিংয়ের কাজ করেছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, এতো নিম্নমানের ইট দিয়ে রাস্তা করার চেয়ে না করাই উত্তম ছিলো। এ রাস্তা কিছুতেই ছয় মাসের বেশি টিকবে না। কাঁদা পানিতে কোনরকমে দায় সাড়া ভাবে সলিং নির্মাণ করছেন মিস্ত্রিরা। ইটের মান সম্পর্কে জানতে চাইলে নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত প্রধান মিস্ত্রি জানান, এটা দুই নম্বর ইট হলেও মান একেবারে খারাপ না। ইদানিং আমরা যেসব রাস্তা নির্মাণ করেছি তার সবগুলো এ ধরনের ইট দিই করেছি।

দুই নম্বর ইট কেন জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের দেখার বিষয় না ঠিকাদার যে ধরনের ইট দিবে আমরা তা দিয়েই কাজ করে দিবো।
ওই রাস্তার প্রকল্প সভাপতি ইউপি সদস্য মোঃ মারফত বলেন, আমি নিজে ইটভাটা থেকে সবচেয়ে ভালো ইট দেখে এনে রাস্তা করছি, যারা বলছে দুই নম্বর ইট তাদেরকে বলেন সামনে আসতে।
এ বিষয়ে ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফুর নাহার মুঠোফোনে জানান, দুই নম্বর ইট দিয়ে রাস্তা নির্মাণ হচ্ছে এটা আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি।
এ প্রসঙ্গে কাপাসিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, ছবি এবং ভিডিও দেখে নিম্ন মানের ইট মনে হচ্ছে। প্রকল্প কমিটির সভাপতি মারফত মেম্বারকে কাজ বন্ধ রাখতে মোবাইল ফোনে বলা হয়েছে। সরেজমিনে কাজের মান দেখে ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী মোঃ ফারুক রেজা বলেন, অভিযোগ পেয়ে মঙ্গলবার সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। ছবি এবং ভিডিওতে যে নিম্ন মানের ইট ছিলো, তা পরিবর্তন করা হয়েছে। এছাড়া বরাদ্দ অনুযায়ী রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ সঠিক আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com