1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে ৪ জেলেকে ১০ দিন করে কারাদন্ড; ৭০ মিঃ জাল আগুনে ধ্বংস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭১ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকার করায় ৭০ হাজার মিটার জালসহ চার জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। পটুয়াখালীর তেতুলিয়া, পায়রা ও লেবুখালী নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সদর উপজেলার পায়রা, দূমকীর লেবুখালী ও দশমিনার তেতুলিয়া নদীতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ২২ দিনের অবরোধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন নদীতে মা ইলিশ শিকারের খবরে সেনাবাহিনী, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ হাজার মিটার সূতার জাল উদ্ধারসহ ৪ জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আটক জেলেদেরকে ১০ দিন করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছে মো. কাওছার, মো. রাকিব, মো.আল আমিন ও সোহেল রানা।

আজ রবিবার দুপুরে পায়রাকুঞ্জ এলাকায় জনসাধারণের উপস্থিতিতে উদ্ধারকৃত জাল পুড়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন মেজর মোঃ সাব্বির ও জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। তারা উপস্থিত জনগণকে জানান মা ইলিশ রক্ষায় আগামী ৩ নভেম্বর পর্যন্ত অবরোধ রয়েছে। এ সময়ের মধ্যে জেলেরা যাতে অবৈধ উপায়ে মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com