1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

যাদুকাটা নদীতে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে স্মারকলিপি প্রদান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণে জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার ব্যবসায়ী ও সচেতন জনগণের পক্ষে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমল থেকেই কিছু লোক বিভিন্নভাবে এ নদীড়ন্ত বালুমহালের ব্যবসায়ী ও সুবিধাভোগীদের নিকট হতে বিভিন্নভাবে চাঁদা আদায় করতো। ৫ই আগস্ট পরবর্তীতে পট পরিবর্তনের পর জেলা প্রশাসক উক্ত বালু মহালের ইজারাদারদের ইজারা বাবদ প্রতি ফুট বালুতে ৯ (নয়) টাকা করে আদায়ের নির্দেশ দেওয়া হয়। কিছুদিন এই আদেশ পালন করার পর বালু মহালের ইজারাদার পুনরায় সেই পুরোনো রূপে ফিরে গিয়ে নিজ মর্জিমত ইজারা নির্ধারণ করেছেন। বর্তমানে ইজারাদার প্রতি ফুট বালুতে ১১ (এগার) টাকা নিচ্ছেন।

ইজারাদার কর্তৃক যেসব অপকর্ম ঘটছে তার বর্ণনা দিয়ে স্মারকলিপিতে বলা হয়েছে, যাদুকাটা নদীর চান মিয়ার ঘাট হতে প্রতি ফুট বালুতে অবৈধভাবে আরও অতিরিক্ত ৮ (আট) টাকা করে উত্তোলন করছেন ইজারাদার মোঃ রতন মিয়া ও তার সহযোগী বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের তারা মিয়ার ছেলে ইকরাম, তোতা মিয়ার ছেলে ডালিম, জিন্নাহ, তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের মৃত মাওলানা রমজান আলীর পুত্র মুহুরী মোঃ ফারুক মিয়া ও সাঙ্গপাঙ্গ। এদিকে ইজারাদার অবৈধভাবে পরিবেশ বিধ্বংসী শেভ মেশিন দ্বারা বালু উত্তোলন করছেন এবং প্রতি শেভ মেশিন হতে ৫ হাজার থেকে ৬ হাজার করে টাকা নিচ্ছেন। এছাড়া প্রতি রাতেই যাদুকাটা নদীর বালু মহালের পাড় কাটা হয় বলেও উল্লেখ করা হয়। প্রতি রাতেই ইজারাদার ও তার লোকজনের এসব কর্মকান্ডে নিজেরা নিজেরা ভাগ-ভাটোয়ারা নিয়ে মারামারি করে নদী পাড় এলাকার মানুষের বসবাসের পরিবেশ নষ্ট করছে। এদের মধ্যে মাদকাসক্ত, চোরাচালানি ও জুয়ারী প্রকৃতির লোক ভরপুর। দিনে ও রাতে বালু মহালের নীতি বহির্ভূত কর্মকান্ড ঘটানোর পাশাপাশি চুরি-ছিনতাইতেও জড়াচ্ছে ইজারাদারের লোকেরা।

স্মারকলিপিতে যাদুকাটা নদীতে ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করা সহ এসব পরিবেশ বিনষ্টকারী কর্মকান্ড বন্ধে পদক্ষেপ গ্রহণ করার কথাও উল্লেখ করেন তারা। এদিকে ব্যবস্থা গ্রহণ ও কার্যার্থে সুনামগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অনুলিপি প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com