1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

গজারিয়া সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন শিকদারের দাফন সম্পন্ন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন শিকদারের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় জানাজা শেষে তাকে ভবেরচর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুক।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রনি মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম, ভবেরচর ইউনিয়ন যুবদলের সভাপতি লোকমান হোসেন শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহরুল হক খান রিটু প্রমুখ।

উল্লেখ্য, ফুসফুসের সমস্যা নিয়ে গত ৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন ভবেরচর ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন সিকদার। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্ধ্যা পৌনে ছয়টায় মারা যান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com