1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ  তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ  Bezpieczne płatności w Vox Casino Polska: jak korzystać z BLIK i PLN রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির ১১ বছর পর যাবজ্জীবন সাজা-গাজীপুর সংবাদ রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত: অধিকার ও আত্মমর্যাদার সংগ্রামের ইতিহাস স্মরণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার-গাজীপুর সংবাদ  *দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী*-গাজীপুর সংবাদ  ছাতকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্টিত-গাজীপুর সংবাদ

জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ০ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম-২০২৬ প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে সেরা ১০-এ স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা সদর এনজেড আলিম মাদ্রাসা। এ অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মাদ্রাসার তিন শিক্ষার্থী ও দুই শিক্ষককে সংবর্ধনা দিয়েছে গলাচিপা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি তাদের এ অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান, উপজেলা পরিষদের সহকারী (সিএ) মোঃ আল আমিনসহ উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী হয়ে নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন, গণঅধিকার পরিষদ, উপজেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com