
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে বুধবার ২১ অক্টোবর বিকেলে প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে সামাপ্তি ঘটেছে শারদীয় দুর্গোৎসব। ছাতক পৌর শহরের চাঁদনী ঘাটে ৮ টি পুজা মন্ডপের প্রতিমা বিসর্জ্জন করা হয়। উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে।
ছাতকের ৩০ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। ৩০টি মন্ডপের মধ্যে পৌরসভায়১২টি মন্ডপ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে রয়েছে ১৮ টি মন্ডপ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন ও ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম জানিয়েছেন, ছাতক উপজেলায় শান্তিপূর্ণভাবে ৩০ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তা ও সকলের সহযোগিতায় এখানে দুর্গা পুজার শুরু থেকে প্রতিমা বিসর্জ্জনের সময় পর্যন্ত পূজার সকল কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিলো।
বুধবার বিজয়া দশমীতে শহরের বিউটিফিকেশন চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.শাহ আলম, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনিশংকর ভোমিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস রায়, সুনামগঞ্জ জেলা পুজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস,হিন্দু সম্প্রদায়ের নেতা এড. পিযুষ ভট্টাচার্য, মহিলা নেত্রী শিখা দে, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালীদাস পোদ্দার, সাধারণ সম্পাদক দুলন তরফদার, স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমান মিয়া, যুবদল নেতা ফখরুল আলম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত সহ ছাতক শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply