1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার করে-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ  হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল-গাজীপুর সংবাদ  “মা না দেখলে কুকুরই ছিঁড়ে খেত”:কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ  ডোমারে ইয়াবাসহ আটক -১ মোটরসাইকেল জব্দ-গাজীপুর সংবাদ  নবদম্পতির কাবিনের টাকার দাবির অভিযোগ-গাজীপুর সংবাদ  ডিমলায় ধর্ম গোপন করে স্কুল ছাত্রীকে ধর্ষণ,হিন্দু যুবক গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮ টাইম ভিউ

হুমায়ুন কবির রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক দুটি অভিযানে ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ১১৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা। পুলিশ জানায়, ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদে জানা যায়, ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের মো. আজিজুল ইসলাম ওরফে পটলের (৪২) বসতবাড়িতে মাদক বিক্রি হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই (নিরস্ত্র) খোকা চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। রাত ১টা ৩০ মিনিটের দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার লুঙ্গির ডান কোঁচ থেকে ৬৫০ পিস ইয়াবা (ওজন ৬৫ গ্রাম, আনুমানিক মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা) উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আজিজুল জানান, তিনি ইয়াবাগুলো কাশিপুর ইউনিয়নের পাটগড়া জোতপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের (৩৭) কাছ থেকে কিনেছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে আনোয়ারকে আটক করে। তার লুঙ্গির বাম কোঁচ থেকে ৫০০ পিস ইয়াবা (ওজন ৫০ গ্রাম, আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা) উদ্ধার হয়। পুলিশের ভাষ্য, দুজনই বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এসআই খোকা চন্দ্র রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/৮১ অনুযায়ী রাণীশংকৈল থানায় মামলা করেছেন। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিতাই চন্দ্র রায়। পুলিশ আরও জানায়, আজিজুল ইসলামের বিরুদ্ধে এর আগেও রাণীশংকৈল ও হরিপুর থানায় মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান, আটককৃত দুই মাদক কারবারির নামে মাদক আইনে মামলা দায়ের করে তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com