
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
হিনাইনগর যুব সংঘের সভাপতি জালাল আহমদের জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে হিনাইনগর যুব সংঘের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক সাইম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বক্কর আহমদ এবং সদস্য সামসুল, আল-আমিন, তায়েব আলী ও রাজু।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সভাপতি জালাল আহমদের জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন। বক্তারা বলেন, জালাল আহমদের নেতৃত্বে হিনাইনগর যুব সংঘ আগামী দিনে আরও গতিশীল ও সু-সংগঠিত হবে এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা সংগঠনের সভাপতির আগামীর পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন
Leave a Reply