
মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর পিতা মোঃ কবির আহমেদ চৌধুরী ২২/১০/২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৬:৩০ মিনিটের সময় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল(৬৫) বছর , তাহার স্ত্রী,তিন ছেলে ও এক কন্যা সন্তান ,তাদের ভিতরে সবার ছোট মেহেদী হাসান শামিম চৌধুরী,তিনি সৎ ও নিষ্ঠার সাথে মানুষের ও মানবতার কল্যানে কাজ করে,ছাত্র রাজনীতি করে সুনামের সাথে আজ তিনি পটুয়াখালী জেলা ছাত্র দলের আহবায়ক এমন ছেলে
এবং তিনি বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকার পিজি হাসপাতালে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহের লাশবাহী গাড়ি পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা সংলগ্ন রোডে তাহার নিজ বাসভবনে পৌঁছালে সেখানে এলাকার শত শত মানুষ এসে উপস্থিত হলে এক বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হয়। মরহুমকে শেষবারের মতো দেখতে নিকটাত্মীয়, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়িতে ভিড় জমান।
রোজ বৃহস্পতিবার ২২ অক্টোবর, মাগরিবের নামাজ শেষে পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে প্রায় দেড় হাজার মুসলমান জমায়েত হয়ে জানাজা নামাজ আদায় করেন। জানাজায় শরিক হতে আসেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ,যুবদল, পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি, কেন্দ্রীয় নেতা, শ্রমিক দলসহ বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মরহুম কবির আহমেদ চৌধুরীকে পটুয়াখালী পৌর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজা পূর্বে ও পরে উপস্থিত নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তারা বলেন তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন,তার সাথে আজও পর্যন্ত কারো সাথে কোন প্রকার ঝগড়াঝাটি বা মনোমালিন্য হয়নি, তাই স্থানীয় বাসিন্দারা সবাই তার জন্য আফসুস করে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন— আমিন।
Leave a Reply