1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খতিবউদ্দীনের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব—– কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন-গাজীপুর সংবাদ  ভোটের ফল বিরোধী দলগুলোর প্রতি জনগণের অবস্থান স্পষ্ট করেছে: ঠাকুরগাঁওয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী-গাজীপুর সংবাদ  দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন-গাজীপুর সংবাদ  ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন—কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৯১ টাইম ভিউ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

শিক্ষা ক্ষেত্রে বৈষম্যদুরীকরণ, ঈদের আগেই সরকারি শিক্ষক ও কর্মচারিদের ন্যায় শতভাগ উৎসব, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা প্রদানসহ দশ দফা দাবি আদায়ে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখাে উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়।

আজ রোববার দুপুরে জেলার পাঁচটি উপজেলার শিক্ষকরা একত্রিত হয়ে জেলা শহরের চৌরাস্তায় ঘন্টাবব্যাপি এ কর্মসুচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি প্রতিষ্ঠানের মতই বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা পাঠদান করালেও বৈষম্য করা হচ্ছে। তাই  শিক্ষা ক্ষেত্রে বৈষম্যদুরীকরণ, ঈদের আগেই সরকারি শিক্ষক ও কর্মচারিদের ন্যায় শতভাগ উৎসব, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা প্রদান, EFT সমস্যার দ্রুত সমাধান করে শিক্ষক-কর্মচারীদের বকেয়াসহ বেতন ভাতা প্রদান করা। সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের ‘প্রধান শিক্ষক’-এর বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের ৭ম গ্রেডসহ টাইম স্কেল প্রদান করা।

এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বজনীন বদলী প্রথা চালু করা।সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদানসহ শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন বন্ধ করা।শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ন্যায় ৬৫ বছরে উন্নীতকরা। পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভূক্ত ‘শিক্ষকদের পদায়ন করা।ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা। স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্ত করাসহ দশ দফা মেনে নিতে হবে অন্যথায় আরো কঠো কর্মসুচি প্রদানের হুশিয়ারী উচ্চারণ সংগঠনটির করেন নেতারা।

এর আগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আন্দোলনরত শিক্ষকরা।কর্মসুচিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো: পবারুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আলী, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: নাছিরুল ইসলাম ও সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলামসহ অনেকে।

কর্মসুচি পালন শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানার মাধ্যমে প্রধান উপদেস্টা ও শিক্ষা মন্ত্রনালয় বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com