1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন-গাজীপুর সংবাদ  ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন—কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  গোয়াইনঘাট থানা পুলিশের অ ভি যা ন, দুই ব্যাগভর্তি ভারতীয় ম দ সহ আ ট ক রাজু-গাজীপুর সংবাদ  ছাতকে আইনশৃঙ্খলা সভায় —-এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন-গাজীপুর সংবাদ  ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস-গাজীপুর সংবাদ  ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সাংবাদিক সম্মেলন-গাজীপুর সংবাদ 

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে হযরত মাওলানা সৈয়দ রাশিদ আলী (রহ.) এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ আছর প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী ও ছাহেব বাড়ির সৈয়দ পরিবারবর্গের উদ্যোগে এ ধর্মীয় ও মানবিক শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সৈয়দ পরিবারের সন্তান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক অধ্যাপক ও সিলেট আই হসপিটালের পরিচালক প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মউসুফ আলী, সৈয়দ মোর্শেদ আলী, সৈয়দ মুঈদ আলী, সৈয়দ মাজেদ আলী, সৈয়দ মাওলানা মোন্তাসির আলী শিমু, পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান, নতুনপাড়া জামে মসজিদের ইমাম আবুল হাসনাত, পূর্বপাড়া জামে মসজিদের ইমাম আলী হোসেন বাশার ও মোয়াজ্জেম সৈয়দ শাহনুর।

এছাড়াও উপস্থিত ছিলেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর আলী, প্রবীণ মুরুব্বি সৈয়দ রইছ আলী, কাজী মাস্টার এনামুল হক, শেখ আলকাব আলী, মাহমুদ আলী তালুকদার, আজাদ মিয়া, সৈয়দ জমির উদ্দিন, সৈয়দ শামসুল ইসলাম কয়েছ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার, নুর আহমদ, সেন্টু মিয়া, কামাল, আবুল বশর, কাজী আব্দুল কাহার, সৈয়দ সালেহ আহমদ, সৈয়দ সুয়েব আহমদ, সৈয়দ মাহফুজুর রশিদ তালহা, মনির উদ্দিন, সৈয়দ কাওছার আহমদ, সৈয়দ রহিম উদ্দিন, আকিক আলী, আতিক আলী, শেখ কাওসার আহমদ, সায়মন আহমদ ও মো. সামজদ আলী, মিলন মিয়া, রাজিব, নেছার, সৈয়দ জিলানীসহ সৈয়দ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকাবাসী।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী বলেন, সৈয়দ পরিবারবর্গের উদ্যোগে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ প্রতিষ্ঠানের উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সর্বক্ষেত্রে তাঁর সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

স্থানীয় পর্যায়ে এতিম শিশুদের আশ্রয়, ধর্মীয় শিক্ষা ও পবিত্র কোরআন হিফজের সুযোগ সৃষ্টিতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সৈদেরগাঁও গ্রামের সকল মরহুমের রুহের মাগফিরাত এবং এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মাওলানা মোন্তাসির আলী শিমু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com