
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে বাইসাইকেল, পোশাক এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫, ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
গ্রাম পুলিশগণ গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা, বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয় সরঞ্জাম ও পোশাক তাঁদের কাজের পরিবেশ উন্নত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে বলে জানান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন ।
নারী-পুরুষ গ্রাম পুলিশদের মাঝে ৯৪ টি বাইসাইকেল ও জুতা-মোজা সহ পোশাক বিতরণ করা হয়েছে ১০৪ জন সদস্যের মধ্যে। সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বাইসাইকেল, পোশাক সহ আনুসাঙ্গিক সরঞ্জাম আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেছেন।
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ সহ পরিষদের কর্মকর্তা- কর্মচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply