
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপামনি দেবী।
সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বিএমআরএস আলিফ,উপজেলা বিএনপি আহব্বায়ক বাদল মিয়া, উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, বীর মুক্তিযোদ্ধা হারুন ওর রশীদ, সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রিপামনি দেবী বলেন, “উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানাচ্ছি।”
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
Leave a Reply