
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি বৈঠার তাণ্ডবে শাহাদাত বরণকারী শহীদ মুজাহিদুল ইসলাম, শহীদ গোলাম কিবরিয়া শিপনসহ একদিনে শুধুমাত্র রাজধানীতে নিহত ১৩জন শহীদসহ সকল হত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বড়লেখায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ শে অক্টোবর) বিকেলে ৪.৩০ ঘটিকায় উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও সাবেক বড়লেখা উপজেলা আমীর জনাব এমাদুল ইসলাম, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল মোহাইমিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি জনাব মহসিন আহমদ।
কেন্দ্র ঘোষিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচীতে
উপস্থিত ছিলেন মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য উপজেলা বায়তুলমাল সেক্রেটারি জনাব মোঃ হেলাল উদ্দিন, অফিস সেক্রেটারি ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জনাব মুহাম্মদ কামাল উদ্দিন, পৌরসভা সভাপতি জনাব জুবের আহমদ, সদর ইউনিয়ন সভাপতি জনাব রবিউল ইসলাম সুহেল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি জনাব আব্দুস সামাদ, নিজ বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি জনাব আবু তাহের, উপজেলা মজলিসে শূরা সদস্য মাওলানা আলিম উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সভাপতি জনাব লুৎফুর রহমান, দাসের বাজার ইউনিয়ন সভাপতি জনাব নুরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি বড়লেখা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply