1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ 

আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি:

উপনির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ আসনে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে পুরো এলাকা। আকাশে ড্রোনের নজরদারি, মাঠে বডি-ওর্ন ক্যামেরা আর কে-৯ ডগ ইউনিটসহ মোতায়েন করা হয়েছে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করাই এ প্রস্তুতির লক্ষ্য। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া। কর্নেল সুরুজ মিয়া জানান, ২৫ অক্টোবর থেকেই নির্বাচনী এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় তিন উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই ২১ প্লাটুন কাজ করছে। তাঁরা থাকছেন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে, অর্থাৎ যেকোনো জায়গায় পরিস্থিতির দ্রুত মোকাবিলায় প্রস্তুত।
শুধু সদস্যসংখ্যা নয়, জোর দেওয়া হয়েছে আধুনিক প্রযুক্তির ওপরও। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে চলছে পর্যবেক্ষণ। এর সঙ্গে যুক্ত হয়েছে বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিট। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

ও টহল। বিশৃঙ্খলা বা সহিংসতার যেকোনো চেষ্টা ঠেকাতে সতর্ক রয়েছেন বিজিবি সদস্যরা। সেক্টর কমান্ডার বলেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি সব প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং স্বাভাবিকভাবে প্রচার চালাতে পারেন, সে বিষয়েও কাজ চলছে। এ জন্য প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাখা হচ্ছে নিবিড় সমন্বয়।
নির্বাচনকে ঘিরে কোনো অপরাধমূলক তৎপরতা ঠেকাতে সীমান্ত এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার ও সম্ভাব্য নাশকতা রুখতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। কর্নেল সুরুজ মিয়া আরও বলেন, সংবিধান, প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, প্রার্থী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে বাহিনীটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com