1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ 

নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঠাকুরগাঁও পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো.

বেলাল হোসেন। ব্রিফিংয়ে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠা বজায় রাখার নির্দেশ দেন। তিনি বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ বজায় রাখা এবং নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন

করতে হবে। তিনি আরও নির্দেশনা দেন, নির্বাচনি দায়িত্ব পালনকালে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে হবে, যাতে ভোটাররা নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

পুলিশ সুপার জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনি এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে নির্বাচনি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। জনগণের সঙ্গে আচরণের ক্ষেত্রে

পেশাদারিত্ব, সংযম ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা, পিপিএম-সেবা। এ ছাড়া বিভিন্ন ইউনিট থেকে আসা বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com