1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ 

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩ টাইম ভিউ

মোঃ ফেরদৌস মোল্লাহ্ পিরোজপুর জেলা প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার থানা পার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার।

এ সময় মোঃ শামীম হাওলাদার বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী যুবদল আমরা তারেক রহমান ও বিএনপি’র বাহুবল হিসাবে দেশকে নৈরাজ্য মুক্ত করার জন্য বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করব।ভান্ডারিয়া উপজেলা যুবদলের নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন,ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেয়ার পাশাপাশি অপরাধীকে আইনের হাতে তুলে দিবে বলে আমি আশা করছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দারল,পৌর যুবদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান মুন্সি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‌্যালি ও সমাবেশে উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com