1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব—– কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন-গাজীপুর সংবাদ  ভোটের ফল বিরোধী দলগুলোর প্রতি জনগণের অবস্থান স্পষ্ট করেছে: ঠাকুরগাঁওয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী-গাজীপুর সংবাদ  দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন-গাজীপুর সংবাদ  ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন—কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  গোয়াইনঘাট থানা পুলিশের অ ভি যা ন, দুই ব্যাগভর্তি ভারতীয় ম দ সহ আ ট ক রাজু-গাজীপুর সংবাদ  ছাতকে আইনশৃঙ্খলা সভায় —-এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন-গাজীপুর সংবাদ 

বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাণীশংকৈলে মানববন্ধন করেছে ভূমিহীনরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩৮ টাইম ভিউ

হুমায়ুন কবির,রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনসংগঠন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭মার্চ) উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন অধিকার বঞ্চিত ভুক্তভোগী ভূমিহীনরা। জানা গেছে প্রকৃত ভূমিহীনদের খাস জমি ও পুকুর প্রদানের দাবি এবং ভূমিদস্যু কর্তৃক ভূমিহীনদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নেতা তোবারক আলী ও আমির আলীসহ স্থানীয় ভুক্তভোগী ভূমিহীনরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন। তারা বলেন উপজেলার পশ্চিম কালুগাঁও (হাড়িখুড়িয়াদিঘী)গুচ্ছগ্রাম সমবায় সমিতি লিঃ এর জনগোষ্ঠীকে তাদের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত পুকুরটি প্রদান করতে হবে,বারোঘরিয়া হাজেরা-২ আশ্রায়ন প্রকল্পের বসবাসরত ভূমিহীনদের আয়ত্বে থাকা খাস পুকুরের জলমহালটি অতিদ্রুত বন্দোবস্ত দিতে হবে। সেইসাথে মানববন্ধনে ১ নং খতিয়ানভুক্ত সকল খাসপুকুর সমূহ ভূমিদস্যুদের কাছ থেকে সরকারিভাবে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের জোর দাবি জানান তারা। বক্তারা আরো বলেন, বিভিন্ন এলাকায় ভূমিদস্যু কর্তৃক দখলকৃত সকল খাস জমি উদ্ধার করে গ্রামীণ হত দরিদ্র ভূমিহীন প্রতিটি পরিবারকে দুই একর করে খাস জমি প্রদান করতে হবে বলে বক্তব্যে তারা উল্লেখ করেন। পরে অধিকার বঞ্চিত ভুক্তভোগী ভূমিহীনরা ইউএনও সাফিউল মাজলুবিন রহমানের কাছে একটি লিখিত স্মারকলিপি দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com