1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ইউপির সচিবের কক্ষে আগুন,তদন্তের সব কাগজপত্র পুড়ে ছাই-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ টাইম ভিউ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির,

ঠাকুরগাঁয়ের রাণীশংকল উপজেলার ৩ হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অভিযোগের তদন্তের ঠিক আগের দিন ইউপি পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব)

এর কক্ষে থাকা কম্পিউটারসহ অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার(৩০ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, ওই ইউনিয়নের ইউপি সদস্য মো.রফিক,আলাউদ্দিন, পিয়ারা বেগম ও তাহমিনা আক্তারসহ অনেকের দাবি এটি পরিকল্পিতভাবে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা(সচিব) পলাশ চন্দ্র রায় ঘটিয়েছে। তারা আরো জানান, চেয়ারম্যান মতিউর রহমান মতির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমরা সকল ইউপি সদস্য ইউএনও এবং জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছি। ২৯ এপ্রিল এটি তদন্ত হবার কথা ছিল। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উপর মহলে যোগাযোগ করে তদন্তের সময় একদিন বাড়িয়ে নিয়েছে। আর ঠিক আগের রাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী (চকিদার) ফজলুল হক জানান, ওই রাতে আমি পাশের দেকানে টিভি দেখে এসে রাত ৩ টার দিক ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের আগে পরিষদ চত্বরের মসজিদের মুয়াজ্জিন রুম থেকে ধোঁয়া বের হতে দেখে আমাকে জানায়, আমি সাথে সাথে রুমের জানালা ভেঙ্গে স্থানীয়দের সহায়তায় আগুন নিভাতে সক্ষম হই।

বিষয়টি সম্পর্কে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পলাশ চন্দ্র রায় বলেন, আমি অফিস করে বিকালে বাড়ি চলে যাই। ভোর রাতে আমার কক্ষে আগুন লেগেছে শুনতে পেয়ে পরিষদে আসি। পরিষদের নৈশপ্রহরী ও স্থানীয়রা আগুন নিভিয়েছে। কিভাবে আগুন লাগলো আমি কিছুই জানিনা। তবে সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। প্যানেল চেয়ারম্যান হেদায়েতুল্লাহ বলেন,আমাদের চেয়ারম্যান মামলার আসামি হয়ে জেল হাজতে রয়েছে।
ইউপি সচিবের মুখে আগুনের কথা শুনে পরিষদে আসি। ইউএনও এবং ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বলেছে তদন্ত করে ব্যবস্থা নেবে। উপজলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, আমি ও থানা পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্যানেল চেয়ারম্যানকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com