1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

গজারিয়া বেসরকারি বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৪৯ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বেসরকারি সংযোগকারী বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসীন গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরেরগাঁও এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, মিরেরগাঁও মৌজার ঘনবসতিপূর্ণ বসতবাড়ি ও তিন ফসলি আবাদি জমির উপর দিয়ে বেসরকারি কোম্পানির এই বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এই প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন বহু পরিবার জমি হারাবে, অন্যদিকে ফসলি জমি নষ্ট হয়ে জীবিকা বিপন্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক হাবুল গলিয়া, টেংগারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার নাসিম মেম্বার, জাহাঙ্গীর প্রধান, আক্তার হোসেন, টট মহাসিন, জাহাঙ্গীর নক্তি, সুমন, নাজমুল হাসান, গোলাম কাদের, মোয়াজ্জেম, শুভ ও রাকিব মিজান, নুরুল হক, দ্বীন ইসলাম, আনিস, বাসারসহ শতাধিক নারী-পুরুষ এবং যুবসমাজ।

এ সময় বক্তারা জানান, এই বিদ্যুৎ লাইন ও টাওয়ার বসতবাড়ি এবং আবাদি জমির উপর দিয়ে নির্মাণ করা হলে শুধু সম্পদ হারানোর আশঙ্কাই নয়, একই সঙ্গে মানুষের জীবন-নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

স্থানীয় বাসিন্দা হাবুল গলিয়া বলেন, “আমাদের ঘরবাড়ি, ভিটেমাটি, তিন ফসলি জমির উপর দিয়ে বিদ্যুৎ লাইন ও টাওয়ার বসালে আমাদের আর বাঁচার উপায় থাকবে না। আমরা এই অন্যায় প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।”

নাসিম মেম্বার বলেন, “বিকল্প জায়গা থাকা সত্ত্বেও কেন বসতবাড়ি আর আবাদি জমি ধ্বংস করে এই লাইন বসানো হচ্ছে তা বোধগম্য নয়। এই প্রকল্প বন্ধ করতে না পারলে আমরা ঢাকাসহ দেশব্যাপী আন্দোলনে যাব।”

এলাকার যুব প্রতিনিধি সুমন বলেন, “বিদ্যুৎ আমাদের প্রয়োজন, তবে মানুষের বসতভিটা আর জমির ক্ষতি করে নয়। আমরা শান্তিপূর্ণভাবে এই প্রকল্পের নকশা পরিবর্তনের দাবি জানাচ্ছি।”

এ সময় বক্তারা আরও জানান, তারা প্রকল্প কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করবেন এবং দ্রুত দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, কৃষক, শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com