1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ছাতকে থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩০২ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশের পৃথক-পৃথক অভিযানে ৭২০ রেডবুল, ৮০ প্যাকেট ফুচকা ও ১টি সিএনজি চালিত অটো গাড়ি সহ ৩ জন আসামী এবং ১১৩ বোতল এসি ব্ল্যাক মদ, ৪৮ বোতল অফিসার চয়েজ এবং আরেকটি সিএনজি অটো গাড়ি সহ ১ জন, ৩ বস্তা ভারতীয় চিনি সহ ১টি টমটম গাড়ি ০১ জন এবং সিআর ওয়ারেন্টভূক্ত আসামী ১ জন সহ মোট ৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ছাতক থানার এসআই সিকান্দর আলী, এস আই আখতারুজ্জামান, এসআই আব্দুর রাহিম, এসআই গোলাম সারোয়ার, এএসআই নাছির সঙ্গীয় ফোর্স সহ পৃথক অভিযানে নিয়মিত মামলার ১ জন আসামি সহ মাদক কারবারি ও চোরাকারবারি আরো ৫ জনকে গ্রেফতার করা হয়।গোবিন্দগঞ্জ গোল চত্ত্বরের ১০০ গজ উত্তরে পাকা রাস্তায় ৭২০ ক্যান রেডবুল ও ৮০ প্যাকেট ফুচকা সহ টুকেরবাজার শাহাপুর গ্রামের মোখলেস মিয়ার পুত্র জুনাইদ আহমদ (২৮), একই গ্রামের আব্দুল মান্নানের পুত্র জুনেদ আহমেদ (২৪) ও বিশ্বনাথ উপজেলার মৃত গেম্বর মিয়ার পুত্র হেলাল মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানার মামলা নং-০৫(৫)২০২৫ রুজু করা হয়। কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও প্রস্তাবিত পাগল হাসান চত্ত্বর হতে ছাতক গামী রাস্তার পাশ্ববর্তী একটি খাল হইতে সুমন মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। সে শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাও গ্রামের আব্দুল করিমের পুত্র। তার কাছে থেকে ভারতীয় ১৫৩ বোতল মদ উদ্ধার ও ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা নং-০৬ (৫) ২০২৫ রুজু করা হয়েছে। আরেক অভিযানে ছাতক পৌর সভার কোর্ট রোড এলাকা থেকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জালিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র খোরশেদ আলম (৪০) কে গ্রেফতার করে ৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও টম টম গাড়ী জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং-০৭(৫)২০২৫ রুজু করা হয়। ছাতক কোর্ট সিআর ওয়ারেন্টভূক্ত আসামি লিটন মিয়া (২৮) কে পুলিশ একই রাতে গ্রেফতার করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, আটক সব আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com