1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুনকে মারধর করে থানা পুলিশে সোপর্দ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদকে ব্যাপক মারধর করা হয়েছে।পরে তাকে উপজেলা বিএনপির সভাপতির বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। মারধরের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আওয়ামী লীগের কাযর্ক্রম নিষিদ্ধের একদিনের মাথায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ইউনিয়নের চটিগ্রামে ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। তিনি অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বাদ জোহর স্থানীয় মসজিদের সামন থেকে বিএনপির কিছু নেতাকর্মী তাঁকে ধাওয়া করে আটকে ফেলে। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে তাকে উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের বাড়িতে নিয়ে রাখা হয়। সেখানে এলাকার লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ আফসারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।বিএনপি নেতা মামুন রশিদ মামুন জানিয়েছেন, আওয়ামীলীগ সরকারের সময় এলাকার মানুষকে অনেক কষ্ট দিয়েছেন আফসার। আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের বলয়ের লোক তিনি। ক্ষমতা ব্যবহার করে অনেক অন্যায় করেছেন। এলাকার মানুষ আফসার উদ্দিনকে ধরে তাঁর বাড়ি নিয়ে যায় বলে তিনি জানান। তবে স্থানীয় একাধিক লোক জানিয়েছেন, বিএনপি নেতা মামুনের নির্দেশেই আফসারকে মারধর ও ‍পুলিশে দেওয়া হয়েছে। এক সময় মামুন ও ইউপি নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে আফসারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল জানিয়েছেন, সদর ইউপি চেয়ারম্যানকে স্থানীয় লোকজন পুলিশে দিয়েছে। তাঁকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com