1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৪৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে মাত্র ১২০ টাকা খরচে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২১ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ১,৩৮৮ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ১৮৭ জন লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে ২১ জন নিয়োগ লাভ করেন।

জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ বা অবৈধ আর্থিক লেনদেন ছাড়াই শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। আবেদনকারীদের কাছ থেকে শুধুমাত্র সরকার নির্ধারিত ১২০ টাকার আবেদন ফি নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, “পটুয়াখালী জেলা পুলিশ প্রমাণ করেছে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়া সম্ভব। এই উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং নিয়োগ প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা বাড়াবে।”

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সে নবনিযুক্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনা ঘুষে স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি পেয়ে আবেগাপ্লুত নবনিযুক্তরা জানান, এটি তাদের জীবনের অন্যতম বড় অর্জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com