1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

ফরিদগঞ্জে পুলিশের এসআই-এর চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১২৪ টাইম ভিউ

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা – প্রতিনিধি

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই এর চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার  হয়েছে।

গত ৪ মে ২০২৫ খ্রিঃ দিবাকালীন ডিউটি শেষে রাতে ফরিদগঞ্জ থানা সংলগ্ন ভাড়া বাসায় ফেরেন। নিজ নামীয় সরকারি পিস্তল এবং গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে বাসায় রাত্রিযাপন করেন। পরদিন ৫ মে সকালে তিনি থানায় আসেন। একই দিন বিকাল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখতে পান, রুমের দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং ট্রলি ব্যাগ খুলে দেখেন অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে।

এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের ডিবি এবং ফরিদগঞ্জ থানা যৌথ অভিযান পরিচালনা করে শাহআলী থানা পুলিশের সহযোগিতায় ঢাকার শাহআলী থানা এলাকা থেকে অস্ত্র চোর সুমন (৩৫) কে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী থানা পুলিশের সহযোগিতায় বেতাগী থেকে অস্ত্র ক্রেতা রুবেল খানকে (৩৬) আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে যৌথ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা হতে উদ্ধার করা হয়।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com