1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

গজারিয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশীয় পিস্তল-গুলি উদ্ধার,আটক ৮-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা গুয়াগাছিয়ায় কোস্ট গার্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেশীয় পিস্তল,গুলি,নগদ টাকাসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গজারিয়া উপজেলা পরিষদের হল রুমে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা প্রশাসন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মো:মামুন শরীফ,কোস্ট গার্ডের ষ্টেশন কমান্ডার জিএম তানজিমুল ইসলাম প্রমুখ।

জানা যায়,গতকাল (২০মে) রাত ১০ঘটিকা থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে এই অভিযান পরিচালিত হয়।এ সময় বালু উত্তোলনকালে ৩টি ড্রেজার,৩টি বাল্কহেডসহ ৮শ্রমিক আটক ও একটি ড্রেজারে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল,এক রাউন্ড গুলি,একটি চাকু, ৭টি মোবাইল ফোন,নগদ ২৫,৮৬৬ টাকা উদ্ধার করে।

এ সময় আরও জানা যায়,দীর্ঘদিন ধরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন,নৌপথে ডাকাতিসহ নানা অপরাধ করে আসছে একটি সন্ত্রাসী গোষ্ঠী।ইতিমধ্যে একাধিক বার অভিযান পরিচালিত হয়েছে,যেখানে দেশীয় অস্ত্র,গুলিসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছিল।

বিষয়টি সম্পর্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো:মামুন শরীফ বলেন,দীর্ঘদিন যাবৎ রাতের আধারে এই সন্ত্রাসী গোষ্ঠী অবৈধ বালু উত্তোলনস হ বিভিন্ন অপরাধ করে আসছে,তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com