1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

গজারিয়া এসিল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩০ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরিফের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতির ও অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় লোকজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অভিযুক্ত কর্মকর্তার ২৪ ঘন্টার মধ্যে অপসারণ দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম, হয়রানি এবং ঘুষ বাণিজ্য করে আসছেন। ভূমি অফিসের সেবাগ্রহীতারা প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

মানববন্ধনে তারা আরো বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ এসিল্যান্ড মামুন শরিফের অপসারণ করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে অভিযোগের বিষয়ে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে দিয়ে সেটা আমার বলে দাবি করা হচ্ছে, আপনার একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটি আমার কন্ঠ নয়। অবৈধ বালুমহাল পরিচালনাকারীদের বিরুদ্ধে আমি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করায় তারা আমার বিরুদ্ধে লেগেছে। আমি সবাইকে বলব আপনারা অপপ্রচার এবং গুজবে কান দিবেন না।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি আইডি থেকে একটি ভয়েস রেকর্ড ও ব্যাংকে টাকা জমা দেওয়ার কয়েকটি রশিদ ছড়িয়ে দেওয়া হয়। ভয়েস রেকর্ডটির গজারিয়া উপজেলার এসিল্যান্ড মোঃ মামুন শরীফ ও তাকে চাঁদা প্রদান করা এক ব্যক্তির বলে দাবি করা হয়। এদিকে ভয়েস রেকর্ডটি পর্যালোচনা করে দেখা যায় ব্যাংকে টাকা পাঠানোর বিষয়ে দুজন ব্যক্তি কথা বলছেন। টাকা পাঠানোর রশিদ বাহিরে কিভাবে ফাঁস হলো এ ব্যাপারে একজনের কাছে জানতে চাইছেন আরেকজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com