1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৪৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে ফেইসবুকে কটুক্তি করে স্ট্যাটাস, পাল্টা স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে আমেরতল গ্রামের ফয়জুল হক ও তোতা মিয়া পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলমান।

পুর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুই পক্ষের ছেলেরা এক পক্ষকে কটুক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে এই সংঘর্ষের সুত্রপাত ঘটেছে।

দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আধাঘন্টা ব্যাপী গ্রামের মাঠে সংঘর্ষে দুইপক্ষের ১৫ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আহত জলাল মিয়া, ফয়জুল হক, সিরাজুল হক, আশিকুল ও জিল্লুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন তালুকদার সংঘর্ষের বিষয়ে জানান, দুইপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তাদের বিরোধ নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। বুধবার সকালে তাদের পুর্ব বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ছাতক থানার এস আই সৈয়দ গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com