1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার মোটরসাইকেল সহ ভারতীয় পণ্য আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫২৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি) ভারতের সীমান্তবর্তী নারায়নতলা বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ১২১২/০৯ হতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় মোটর সাইকেলসহ বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে। আজ শনিবার ভোরে নারায়নতলা বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যে ও গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় অবৈধ মোটর সাইকেল, ৮৩১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১০ লাখ টাকার উপরে। এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com