1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রীর রহস্যজনক মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬২০ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী জান্নাতুল (৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড গোলখালী গ্রামে এই ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার গোলখালী নূরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদ্রাসায় মোট ১২ জন ছাত্রী অধ্যয়ন করছে। নিহত জান্নাতুল পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের আলী আকবরের মেয়ে। কুরআন মুখস্থ করার উদ্দেশ্যে জান্নাতুল ওই মাদ্রাসায় ভর্তি হয়।

মাদ্রাসা সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) রাতে জান্নাতুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে শনিবার খুব ভোরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ রহস্যজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ গলাচিপা থানা পুলিশকে অবহিত করে।

মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান জানান, জান্নাতুল সম্ভবত সাপের কামড়ে মারা যেতে পারে বলে তার ধারণা। তবে এ বিষয়ে এখনো পরিবারের কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, মেয়েটির মৃত্যু সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ফলে শিক্ষককে প্রাথমিকভাবে তাদের হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের ওপর নির্ভর করছে পরবর্তী আইনগত পদক্ষেপ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com