
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতিতে ডাকাতির চেষ্টাকালে ১ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। গত ২৪ জুন বুধবার রাত ৮ টায় গঠনাটি ঘটে। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টায় ৩০/৪০ জনের একদল সশস্ত্র লোক বেআইনীভাবে ১০ রাজউক এভিনিউতে সংবাদপত্র হকার্স সমিতির মূল গেইটের তালা কাটা শুরু করে। তাদের বেশীরভাগ লোকই মুখোশ পরিহিত ছিলো। এসময় তারা ৩ টি সিসি ক্যামেরা ভাংচুর করে এবং কলাপসিবল গেইটের ৩ টি তালা কেটে ফেলে। দারোয়ান মনির বাধা দিলে তাকে মেরে রক্তাক্ত জখম করে তার হাতে থাকা মোবাইল চিনিয়ে নিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সমিতির ভিতরে থাকা সদস্যগনের সোর চিৎকারে আশপাশের লোকজন দলবদ্ধ হয়ে এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। আল আমিন শুভ নামের একজনকে একটি তালা কাটারসহ আটক করে স্থানীয় জনতা। পরে তাকে মতিঝিল থানায় সোপর্দ করা হয়। শুভ’র কাছ থেকে জানা যায়, সে একজন অটোরিক্সা চালক, জাহিদ নামের একজন তাকে ভাড়া করে আনে।
সমিতির সদস্য, মোঃ ইউসুফ হোসেন বলেন, গঠনার সময় আমরা সমিতির ১০ জন সদস্য কার্যালয়ের ভিতরে অবস্থান করছিলাম। এ সময় ৩০/৪০ জনের একদল ডাকাত তালা কেটে ভিতরে ঢোকার চেষ্টা করে। আমাদের সোর-চিৎকারে লোকজন এসে ধাওয়া দিলে ডাকাতদল পালিয়ে যায়, আমরা প্রানে রক্ষা পাই। স্বৈরাচারের দোসর সরোয়ার, জসিম, রুবেল, টুটুলের নের্তৃত্বে এই ডাকাতি চেষ্টা করা হয়।

সমিতির সাবেক সভাপতি মমিনুল ইসলাম বলেন, বার বার এই গ্রুপটি বেআইনীভাবে সমিতির কার্যালয়ে লুটপাট চালায়, আমি এর নিন্দা জানাই, এবং দোষীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবী জানাই।
সমিতির বর্তমান সভাপতি মোঃ কাউসার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা সরোয়ারের নের্তৃত্বে এই ডাকাতির চেষ্টা চালায়। আমরা এখন নিরাপত্তা ঝুঁকিতে আছি, যেকোন মুহুর্তে তারা আমাদের প্রান নাশসহ অপূরনীয় ক্ষতি করতে পারে। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ মেসবাহ উদ্দীন বলেন, লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply