1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলের নন্দুয়ার ইউনিয়নে গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৪৭ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গণ অধিকার পরিষদের নন্দুয়ার ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি শনিবার (২৮ জুন) রাতে ঘোষণা করা হয়েছে। ওই ইউনিয়ন কমিটিতে জাহিরুল ইসলাম (বিএসসি) কে সভাপতি ও শামসুল আলমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়নের বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয় মাঠে কমিটি ঘোষণা পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রুপম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীশংকৈল উপজেলা গণঅধিকার পরিষদের,সাধারণ সম্পাদক জাফর আলী, হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন,

রাণীশংকৈল উপজেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, নবনির্বাচিত নন্দুয়ার ইউনিয়ন কমিটির সভাপতি জাহিরুল ইসলাম বিএসসি , সাংগঠনিক সম্পাদক সাবেক সেনা সদস্য ইউনুস আলীসহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা-উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। পরে অতিথিরা নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,নতুন কমিটি আগামি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং ইউনিয়নজুড়ে গণঅধিকার পরিষদের কার্যক্রমকে আরও বেগবান করতে কাজ করবে। সেইসাথে গণতন্ত্র,সুশাসন,
ও শিক্ষার প্রসারে গণঅধিকার পরিষদের ভূমিকার কথা তুলে ধরে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com