1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

বিজিবি’র ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭২ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মানবিক উদ্যোগ:

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বিজিবি।

অদ্য ২৯ জুন বলিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর সর্বমোট ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বলিপাড়া জোনের জোন কমান্ডার অধিনায়ক বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, বিজিবি’র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে খাতা, কলম, ইরেজার, পেন্সিল ও চকলেট বিতরণ করা হয়।

লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা তুলে দেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার শিক্ষার্থী এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে মূল্যবান ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। জোন কমান্ডার বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত আছে। বিজিবি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে।

তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত এবং তারাই জাতির কর্ণধার। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এ বিষয়ে তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য সকল শিক্ষক-
শিক্ষার্থীগণকে অনুরোধ করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিজিবির পক্ষ থেকে এ ধরণের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com