
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুরে শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ২ জনকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত আহবায়ক কমিটির সহযোগিতায় শনিবার দিবাগত রাত ৩টায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আটক করা হয়। সোমবার সকালে তাহিরপুর থানা পুলিশ তাদের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের নাসির মিয়া (৩৬) ও রুবেল মিয়া (২৩)।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম বলেন, অবৈধভােবে বালু উত্তোলনকারীদের ৩ মাসের কারাদণ্ড ও বালুভর্তি স্টিল বডি নৌকা জব্দ করা হয়েছে।
Leave a Reply