1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান-গাজীপুর৷ সংবাদ  জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও-চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ  ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের  জন্ম, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  খুলশীতে সিএনজির তথ্য অসংগতি অটোরিকশা জব্দ করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উদযাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫০ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আয়োজন করা হয় আনন্দঘন এক অনুষ্ঠানের। মঙ্গলবার(১জুলাই) সন্ধ্যা সাড়ে ছয় টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন কালের কণ্ঠের রাণীশংকৈল উপজেলা প্রতিনিধিসহ

রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)।

বক্তারা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছরের সফল যাত্রার প্রশংসা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ভূমিকা প্রশংসনীয়। একইসঙ্গে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছরের পথচলা শুধু সময়ের হিসাব নয়, এটি গুণগত মান, সততা ও সাহসিকতার সফল প্রমাণ। ভবিষ্যতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কর্মীরা যেন আরও দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে কাজ করে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কবি ও গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সংগঠক তাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী,
গণ অধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন,সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত বসাক।
আরো বক্তব্য দেন,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, সাবেক ছাত্র শিবির সভাপতি সাব্বির হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, সোহরাব আলী, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাফর আলী প্রমুখ। পরে বিশেষ অবদানের জন্য

একজন সফল ব্যবসায়ী, সফল পিতা ও সফল দুজন ছাত্রকে সম্মাননা কেস্ট ও বই দিয়ে সম্মান জানানো হয়। পরে একই মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সেক্রেটারী ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com