1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ফরিদগঞ্জে ইয়াবা ও টাকাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৪৩ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা – প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা সহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার কা হয়েছে।

বুধবার (৩ জুলাই) গভীর রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের নির্দেশনায় এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে এবং ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সহায়তায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শীর্ষ মাদক কারবারি মো. রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেল (৩৩) ও মো. সুমন হোসেন (৪৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত রহমত উল্যাহ গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকার পাঠান বাড়ির মৃত হাবিব উল্যাহ পাঠানের ছেলে এবং সুমন হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর এলাকার আফসার উদ্দিন মুন্সি বাড়ির কলিম উল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেলের বিরুদ্ধে ফরিদগঞ্জ ও রামগঞ্জ থানায় ৪টি এবং সুমন হোসেনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ২টি মাদক মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, “দীর্ঘদিন ধরে এই দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। গত রাতে সফলভাবে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com