1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৯৮ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে প্রায় ৬৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নানা ধারাবাহিক আয়োজন ও জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।

আজ (১৮ জুলাই, শুক্রবার) সকাল ৭ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।

প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করে প্রায় ৬৫০ জন প্রতিযোগী। বিজয়ীরা হলেন: মেয়ে বিভাগ: ১। শ্রাবণী চৌধুরী (১ম স্থান) ২। তাবাসসুম সোবাহ (২য় স্থান) ৩। মোসাম্মাত সোহানা (৩য় স্থান) ছেলে বিভাগ: ১। মুসফিকুর রহমান (১ম স্থান ) ২। মোহাম্মদ সুমন (২য় স্থান) ৩। আবু নসর (৩য় স্থান)

প্রতিযোগিতায় সাধারন শিক্ষার্থী,জুলাই আহত যোদ্ধাবৃন্দ, ক্রীড়াবিদ, যুব সমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

সকাল ৭:০০টায় প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের শুভ উদ্বোধন করেন এবং গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা প্রদান করেন।

জেলা প্রশাসন, চট্টগ্রাম ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে। পুরস্কার বিতরন অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করে তাঁদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করা হয়।

এছাড়াও প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(এল এ), অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসন, চট্টগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com