1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

চট্টগ্রামসহ দেশব্যাপী জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ”-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৩ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

দেশব্যাপী নারী জাগরণ ও সমাজ পরিবর্তনের প্রতীক “জুলাই পুনর্জাগরণ”-এর মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রামসহ দেশব্যাপী একযোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠিত হয়।

২৬ জুলাই,শনিবার সকা ৯:৩০ মিনিটে চট্টগ্রাম জেলার অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান। সারা দেশের অনুষ্ঠানমালা কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসন চট্টগ্রাম -এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শপথ পাঠে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেন।
বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক সাম্য, নারী নির্যাতন প্রতিরোধ, এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেন।

অনুষ্ঠানটি আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম, এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম। জেলা প্রশাসন, চট্টগ্রাম সার্বিক সহযোগিতা প্রদান করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই শপথ পাঠ অনুষ্ঠান শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা—যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com