1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ছাতকে পাইগাঁও হাইস্কুল প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা-কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার দায়ের করা একটি রিটের শুনানি শেষে বুধবার ৩০ জুলাই হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ হামিদুল রহমান সমন্বয়ে গাঠিত ডিভিশন বেঞ্চ আবেদনকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা-কে বরখাস্তের আদেশের কার্যকারিতা ৬ (ছয়) মাসের জন্য স্থগিত করেন।

পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা পিতাঃ মোহাম্মদ হাবিব উদ্দিন, গ্রামঃ নিজগাবি, উপজেলা ধর্মপাশা, জেলা সুনামগঞ্জ এর পক্ষে হাইকোর্টের আইনজীবী বিভূতি ভূষণ সরকার রিট আবেদনটি (নং১০৪৮১/২৫) হাইকোর্ট বেঞ্চে দাখিল করেন। হাইকোর্ট এ প্রেক্ষিতে বরখাস্তের আদেশ স্থগিতের নির্দেশ দিয়েছেন। এতে করে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে আর কোন বাঁধা নেই।

বিগত ২৭.০৭.২০২৫ ইং তারিখে তাঁকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হলে তিনি পর দিন হাইকোর্টে উক্ত আদেশের বিপক্ষে একটি রিট আবেদন করেন। এর আগে বিগত ০৫.০২.২০২৫ ইং তারিখে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার বিরদ্ধে অনিয়ম দুর্নীতি সহ বিস্তর অভিযোগ এনে জাউয়া বাজার ইউনিয়নের লক্ষম সোম গ্রামের দীন মোহাম্মদ সাদিক ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে অত্রাফিসের একটি স্বারকে ১০.০২.২০২৫ ইং তারিখ ছাতক উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি প্রদান করেন। তদন্ত ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে গত ২৭.০৭.২০২৫ ই তারিখ মোহাম্মদ আবু হেনা-কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়।

প্রতিবাদী ৫নং কর্তৃক জারীকৃত ২৭.০৭.২০২৫ তারিখের মেমো ৫.২৫.১৪০ এর মাধ্যমে আবেদনকারী-কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে রাস্ট্র পক্ষের ৫ জনের বিরুদ্ধে রিট আবেদন করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার আইনজীবী বিভূতি ভূষণ সরকার।

হাইকোর্টের আদেশে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার সাময়িক বরখাস্ত আদেশ ৬ ছয় মাসের জন্য স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের আইনজীবী বিভূতি ভূষণ সরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com