1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ছাতকে আর্থিক অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় এক প্রধান শিক্ষক কে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৭৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে আর্থিক অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন চরমহল্লা হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদ।

গত ২১ জুলাই সোমবার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে আর্থিক অনিয়ম ও দায়িত্ব অবহেলার সম্পৃক্ততা থাকায় এবং শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধানমালা২০২৪ এর ৫৩ (৭) ধারা মতে মোহাম্মদ মোস্তাক আহমদকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের পর ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা যায়, ২০১১ সালের ৮ জুন হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোহাম্মদ মোস্তাক আহমদ। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর অভিভাবক শিউলী বেগম ও ২ অক্টোবর প্রতিষ্ঠানের সাবেক সভাপতি সিরাজুল হক এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না’র বরাবরে অভিযোগ দেন।একই সময়ে প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদের অপসারণের দাবিতে বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ তুলেন।

প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দূর্নীতিতে সম্পৃক্ততা পেয়ে একটি প্রতিবেদন দাখিল করেন।পরে ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

ছাতকের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com