
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম : হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, দস্যুতা, ডাকাতি এবং বিস্ফোরকসহ ২৩টি মামলার এজাহারনামীয় পলাতক আসামী কিশোর গ্যাং লিডার মোঃ হক সাব (২৭)’কে ০২টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
অদ্য ১০ আগস্ট রাত সাড়ে ৩টায় একটি অভিযানে জেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় রেল লাইন সংলগ্ন পরিত্যাক্ত একটি টিনের ঘরে অভিযান পরিচালন করে দেশীয় তৈরী ০২টি ওয়ান শুটারগান এবং ০৪টি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
তার আগে ০৯ আগস্ট সকাল র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানে কক্সবাজার সদর থানাধীন লাবনী পয়েন্ট থেকে আসামী মোঃ হকসাব (২৭), পিতা- মোঃ শাহ আলম, সাং-খিলমুরারী, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব- সূত্রে জানা যায়, গোপন সংবাদে এজাহারনামীয় পলাতক আসামী মোঃ হকসাব কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থানকালে তথ্যের ভিত্তিতে আটক করা হয়। আটক আসামীকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যমতে দেশীয় তৈরী ০২টি ওয়ান শুটারগান এবং ০৪টি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ হকসাব এর বিরুদ্ধে চট্টগ্রাম এবং ফেনী জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, দস্যুতা, ডাকাতি এবং বিস্ফোরক সংক্রান্তে ২৩টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আগ্নোয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply