1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ফরিদগঞ্জে চাচার ধারালো অস্ত্রের আঘাতে  ভাতিজা খুন।  পুলিশের হাতে আটক ঘাতক হাসান গাজী। দুইজন পলাতক।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২২০ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা – প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে উপার্জিত টাকা লেনদেনের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে বাবু (২৪) নামে এক ওমানফেরত যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা রওশন গাজী (৫০) ও ভাই এমরান হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা

এলাকাবাসী জানায়, নিহত বাবুর চাচা হাসান গাজী প্রবাসে থাকা অবস্থায় বাবুর কাছে কিছু টাকা পেতেন বলে দাবি করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান ও তার দুই ছেলে শাকিল ও রাকিব ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবু, রওশন গাজী ও এমরান হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান।

জানা যায়, আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে রওশন গাজী চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা হাসান গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তার দুই ছেলে শাকিল ও রাকিব পালিয়ে গেছে।

এ বিষয়ে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও দুইজন পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com