1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গজারিয়া রাতের আধারে জোর পূর্বক জমির মাটি কেটে ক্ষতি সাধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন-জেলা পুলিশ সুপার বেলাল হোসেন-গাজীপুর সংবাদ  Quali sono i miti più comuni sui casinò e la verità dietro di essi Maximize your experience at Crazy Time Bangladesh: essential payment tips and tricks রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন-গাজীপুর সংবাদ  ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী-গাজীপুর সংবাদ Zdobądź darmowe spiny w LolaJack Casino: co musisz wiedzieć? Unlock your winning potential: an honest review of Stake Casino Argentina চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা-গাজীপুর সংবাদ  Explore Mega888’s live dealer tables: Tips for a seamless gaming experience

চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন, সকল ধর্মের মানুষের নিরাপত্তা চাই :মেয়র শাহাদাত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯৬ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম: জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত

সবার ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই
সবার ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে সাথে নিয়ে চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও সেফ সিটি গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ২০২৫-এর আয়োজনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনের জন্য আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সৎ মানুষদের লালন করতে হবে। আমরা চাই এই শহরকে ‘ক্লিন সিটি, গ্রীন সিটি, হেলদি সিটি ও সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে। সেফ সিটি মানে হচ্ছে এমন এক শহর, যেখানে সব ধর্মের, সব বর্ণের, সব রাজনৈতিক মতের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। এখানে কারো প্রতি হিংসা, বিদ্বেষ বা সহিংসতার কোনো স্থান থাকবে না। আমি বিশ্বাস করি, সাম্য আর সম্প্রীতির মাধ্যমে আমরা সেই চট্টগ্রাম গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে সাবেক জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, “দুঃখজনকভাবে গত ১৫ বছরের শাসনামলে সনাতন ধর্মাবলম্বীরা নানা নিবর্তনের শিকার হয়েছেন। আমি দলীয় নির্দেশনায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছি নাসিরনগরে, কলমাকান্দায়, বানরীপড়ায়, ঠাকুরগাঁয়ে, কুমিল্লাতে,যশোরে অভয়নগরে। কারণ আমরা চাই বাংলাদেশ হোক অসাম্প্রদায়িক, সহনশীল ও সবার দেশ।”
প্রকৌশলী প্রবাল রক্ষিতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী ভারতীয় হাই কমিশনার ড. রাজীব রঞ্জন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার আলমগীর হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি, চসিক পূজা উদযাপন কমিটির সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক প্রকৌশলী সৌমনাথ দাশ গুপ্ত, অধ্যক্ষ আবু তালেব বেলাল,সৌরভ প্রিয় পাল,বিপ্লব কুমার চৌধুরী ,রতন চৌধুরী , টিংকু কুমার ভৌমিকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com