1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

গলাচিপা পৌর শহরে অস্ত্রের মুখে বাড়িতে ডাকাতি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৯৯ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৌর শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত চারটার দিকে উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় শ্যামল পোদ্দারের বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে। শনিবার (২৪ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বাড়ির সদস্যরা জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে শ্যামল, তার স্ত্রী শিপ্রা ও মেয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে শব্দ শুনে তাদের ঘুম ভাঙে। এসময় ঘরে খোঁজাখুঁজি করে কিছু না দেখতে পেয়ে তারা আবার ঘুমিয়ে যান।

তারা জানান, ডাকাত দল ভোর চারটার দিকে প্রথমে বাড়ির পেছনের রান্নাঘরের টিন কেটে দরজার খিল খুলে ঘরে ঢোকে। তারপর মূল দরজার চৌকাঠ কেটে ও ঘরের দরজার ছিটকানি ভেঙে তারা ঘরে ঢোকে। এ সময় তিন থেকে চার জনের দেশীয় অস্ত্রধারী একদল ডাকাতের মুখে গামছা বাঁধা ছিলো। তারা শ্যামল ও শিপ্রাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে।

তাদের দাবি, লুট হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল, যার ওজন প্রায় সাড়ে চার ভরি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com